Meer Zahan
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদিন ধরেই এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও, যে বাসা থেকে তাকে আটক করা হয়েছে, সেই বাসার মালিক সম্পর্কে কিছু জানানো হয়নি।
তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছেন বিএনপির বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন। অর্থাৎ, বিএনপি নেতার বাসাতেই লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য কীভাবে বিএনপির এক সাবেক নেতার বাসায় গিয়ে আত্মগোপনে ছিলেন—তা নিয়ে চলছে নানা আলোচনা। তাহলে কি বিএনপিই কি আয়ামীলীগের সকল নেতাকর্মীকে আত্মগোপনে সহযোগিতা করছে ?
এ বিষয়ে এখনো পর্যন্ত মোহাম্মদ মোশারফ হোসেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






.png)
















