মানিকগঞ্জ নিউজ
মানিকগঞ্জের ইতিহাসে সর্বনিম্ন HSC পাশের হার: ৪৫.৭৬%
২০২৫ সালের HSC পরীক্ষায় মানিকগঞ্জ জেলায় অংশগ্রহণকারী ১২,০৬০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫,৫১৯ জন পাস করেছেন। এর ফলে জেলার পাশের হার দাঁড়িয়েছে ৪৫.৭৬%, যা জেলার ইতিহাসে সর্বনিম্ন।
ফেল হয়েছে ৬,৫৪১ জন শিক্ষার্থী (৫৪.২৪%)। এছাড়া, ১৪৫ জন শিক্ষার্থী GPA 5.00 অর্জন করেছেন, যা মোট পরীক্ষার্থীর ১.২০%।
জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, ফলাফলের এই নিম্নগতি বিভিন্ন কারণে হয়েছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।






.png)
















