শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৮ ১৪৩৩

মানিকগঞ্জ নিউজ  :: ManikganjNews - মানিকগঞ্জের খবর

সাতকানিয়ায় বন্যার হৃদয়বিদারক চিত্র: গাছে আশ্রয় নিলেন গর্ভবতী নারী

প্রকাশিত: ১৩:২১, ১২ জুলাই ২০২৬

সাতকানিয়ায় বন্যার হৃদয়বিদারক চিত্র: গাছে আশ্রয় নিলেন গর্ভবতী নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত।

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীর গাছে আশ্রয় নেওয়ার হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক বন্যায় চারপাশ পানিতে তলিয়ে গেলে নিজের ও অনাগত সন্তানের জীবন রক্ষায় তিনি একটি গাছে আশ্রয় নেন। দুর্যোগের এমন মুহূর্তে তার এই সংগ্রামের দৃশ্য মানবিক সংকটের গভীরতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

বন্যার কারণে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং নিরাপদ আশ্রয় ও ত্রাণ সহায়তার অপেক্ষায় রয়েছে।

দুর্যোগকবলিত মানুষের জন্য দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়