শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৮ ১৪৩৩

মানিকগঞ্জ নিউজ  :: ManikganjNews - মানিকগঞ্জের খবর

মানিকগঞ্জে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১২:৫০, ১১ জুলাই ২০২৬

মানিকগঞ্জে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে সদর উপজেলার জাগির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে জাগির পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারি গ্রামের বাসিন্দা মো. দুলাল হোসেন (৩১) ও মো. জাহিনুর ইসলাম (৩১)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুলাল হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জাহিনুর ইসলাম ইয়াবা ক্রয়-বিক্রয়ে দুলাল হোসেনকে সহযোগিতা করতেন। এছাড়া দুলাল হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি এবং জাহিনুর ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়