শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৮ ১৪৩৩

মানিকগঞ্জ নিউজ  :: ManikganjNews - মানিকগঞ্জের খবর

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশে দুই নবজাতকের মৃ/ত্যু, তদন্তে প্রশাসন

প্রকাশিত: ১১:৪৮, ১৮ মে ২০২৫

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশে দুই নবজাতকের মৃ/ত্যু, তদন্তে প্রশাসন

ইন্টারনেট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করার পর পর পরই দুই নবজাতকের মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মধ্য সিংগাইর এলাকার ‘সিংগাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নি/হত দুই নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, মাজেদুল ইসলামের স্ত্রী (মধ্য সিংগাইর) এবং মো. ফিরোজের স্ত্রী (চর লক্ষীপুর, সায়েস্তা ইউনিয়ন) প্রসব বেদনা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন। শুক্রবার বিকেলে অস্ত্রচারের মাধ্যমে দুইজন পুত্র সন্তানের জন্ম হয়। প্রসবের কিছুক্ষণ পর নবজাতকদের শরীরে ‘ট্যাজিড’ নামক মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করা হয়।

ইনজেকশন পুশ করার কিছু সময়ের মধ্যেই দুই নবজাতকের হার্টবিট দ্রুত কমে যেতে থাকে। দ্রুত একজনকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়ার পথে তার মৃ/ত্যু হয়। অন্যজন পরদিন শনিবার সকালে সিংগাইরের একই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নি/হতের স্বজনরা অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের কারণেই নবজাতকদের মৃ/ত্যু হয়েছে। তাঁরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ক্লিনিকটির মালিক মিজানুর রহমান লিটন ঘটনাটিকে "দুর্ঘটনা" হিসেবে দাবি করেছেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফছান রেজা বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, “মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশে নবজাতকের মৃ/ত্যুর অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়