সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ও সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া (নাম পরিবারের দেওয়া তথ্যানুযায়ী) নিখোঁজ হওয়ার ছয় দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাহিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার (২১ জুন) উপজেলার জামির্ত্তা চন্দননগর এলাকায় খলিলের কবরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে স্থানীয়রা একটি গলিত ও দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা মরদেহটি মাহিয়ার বলে শনাক্ত করেছেন বলে জানা গেছে। তবে পুলিশ মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।






.png)
















