হরিরামপুর প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে রবি মৌসুম (২০২৫-২৬ অর্থবছর) উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর আজ বুধবার সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূর্ণোদ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান।
তিনি জানান, রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীসহ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে মোট ৯,৯৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকরা নতুন মৌসুমের ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।






.png)
















