রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৮ ১৪৩৩

মানিকগঞ্জ নিউজ  :: ManikganjNews - মানিকগঞ্জের খবর

মানিকগঞ্জে মন্দির থেকে স্বর্ণ ও রূপার অলংকার চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২২ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জে মন্দির থেকে স্বর্ণ ও রূপার অলংকার চুরি

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণ ও রূপার অলংকার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জানুয়ারি) উপজেলার বলড়া বাজারের শ্রীশ্রী রাধারমণ জিউর মন্দির থেকে প্রায় তিন ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার অলংকার চুরি করা হয়।

খবর পেয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জানা গেছে, মন্দিরে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সেবায়েত গোপাল চন্দ্র রাত ১টা পর্যন্ত মন্দিরে অবস্থানের পর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। তবে চুরির বিষয়ে কাউকে সন্দেহ করতে পারছেন না হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এলাকায় কোনো উত্তেজনা নেই।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়